মাঠে ঢুকেই সেলফি, ছেড়ে দিতে বললেন জামাল
মাঠে দর্শক ঢুকে পড়ে সেলফি তোলেন জামালের সঙ্গে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে উঠল। খেলার মধ্যেই দর্শক ঢুকে পড়েন আজ বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচে। শুধু ঢোকেননি সেলফি তোলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে। তবে দ্রুতই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মীরা তাকে হেফাজতে নিয়ে নেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় শুরু হওয়া এই ম্যাচের ৭২ মিনিটের সময় দর্শক ঢুকে পড়েন। এই দর্শকের নাম হাসিফ, বাড়ি ডেমরা থানায়। মাঠে ঢুকেই তিনি জামালকে খুঁজে নেন। এরপর যে কাণ্ড করেন সেটি অবাক করে দেয় সবাইকে। পকেট থেকে মুঠোফোন বের করে তোলেন সেলফি! এরপর তাকে পুলিশ নিয়ে যায়।
বাফুফের একটু সূত্র জানায়, হাসিফ এখন মতিঝিল থানায় আছে। তবে তাকে জামাল
ছেড়ে দিতে বলেছেন। দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় কিংবা ড্র যেকোনো একটা পেলেই ঘরের মাঠে
প্রতিশোধ নিতে পারতেন জামাল ভূঁইয়ারা। শেষ পর্যন্ত সেই কাজটাই হয়েছে। নেপালের সঙ্গে
ড্র করে শেষ দুই ম্যাচে হারের প্রতিশোধ নিজেদের ঘরের মাঠেই নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন জামাল-সাদরা। তবে খুব দৃষ্টিকটু মিসও
করেছেন জেমি ডের শিষ্যরা। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়। তবু শান্তনা ড্র-তো হলো।
বাংলাদেশও ঘরের মাঠে ড্র করে ট্রফি জিতে মধুর প্রতিশোধ নিয়ে নিলো।
সর্বশেষ খবর
- ১৯৭১: স্মৃতির লড়াই এখন নতুন প্রজন্মের হাতে
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
মন্তব্য করুন