সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত
ছবি : সংগৃহীত
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত চার প্রবাসী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম আল মারসদ বলেছে, শনিবার তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছে ট্রাকটি। শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই গাড়ির পেছনের অংশে চড়েছিলেন।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন