শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

বিনোদন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭ |আপডেট : ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬
বাঁ থেকে অলিভিয়া ডিন, ব্যাড বানি ও বিলি আইলিশ। ছবি: সংগৃহীত
বাঁ থেকে অলিভিয়া ডিন, ব্যাড বানি ও বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

‎যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর ৬৮তম আসর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি মার্কিন সংগীতজ্ঞদের মিলনমেলায় পরিণত হওয়ার পাশাপাশি মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়। অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশ, জাস্টিন ভার্ননের মতো জনপ্রিয় শিল্পীরা অভিবাসীদের ওপর সরকারের চালানো দমন-পীড়নের প্রতিবাদ জানান।

‎‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য গ্র্যামি জেতা বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ মঞ্চে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চুরি করা জমিতে কেউ অবৈধ হতে পারে না।’

‎বর্ষসেরা অ্যালবামের পুরস্কারজয়ী পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা অসভ্য নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই; আমরা মানুষ এবং আমরাও আমেরিকান। আমাদের প্রতি এই আচরণ বন্ধ হোক।’ 

এদিকে, ‘Bon Iver’ ব্যান্ডের জাস্টিন ভার্নন রাস্তায় ফেডারেল এজেন্টদের গতিবিধি নথিভুক্ত করা স্বেচ্ছাসেবীদের সম্মানে গলায় একটি বাঁশি ঝুলিয়ে অনুষ্ঠানে অংশ নেন। 

‎শিল্পীদের এভাবে প্রতিবাদ জানানো নিয়ে লাতিন অ্যাডভোকেসি গ্রুপ ‘মারেমোটো’-র নির্বাহী পরিচালক জেস মোরালেস রকেটো জানান- এই প্রতিবাদ কেবল লাল গালিচার ফ্যাশন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর