ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
ছবি :সংগৃহীত
ঢাকার বসুন্ধরাস্থ স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর।
আগামী ১৮ এপ্রিল বিকাল ৫ টায় শুরু হবে এই আসর। বক্সিং, এমএমএ এবং মুয়াই
থাই মিলিয়ে ৩ টি ডিসিপ্লিনের এই ফাইটে দেশ-বিদেশের শীর্ষ ফাইটারা অংশ নিবেন।
এই মেগা ইভেন্টটির আয়োজনে রয়েছ তানভীর বসুন্ধরা গ্রুপ। তরুণ প্রজন্মকে
ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে।
ক্রীড়া অনুরাগী বসুন্ধরা গ্রুপ ফুটবলে 'বসুন্ধরা কিংস' এবং ক্রীড়া সম্প্রচারে
'টি স্পোর্টস'-এর মাধ্যমে অবদান রেখে চলেছে।
এই ইভেন্টে মোট ১২টি বাউট (লড়াই) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রতিভাবান ফাইটারদের মুখোমুখি লড়বেন থাইল্যান্ড, ফিলিপাইন
ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ঘোষিত ফাইট কার্ডে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ।
নারীদের বক্সিংয়ে বাংলাদেশের
সানজিদা জান্নাত লড়বেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। এছাড়াও ইমন টংচাংইয়া
লড়বেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। হোসাইন আহমেদ লড়বেন উইরাওয়াত সাপনলার বিপক্ষে।
আজিদ বেবি লড়বেন নিক চুয়া জেন কং এর বিপক্ষে।
আব্দুল হামিদ নূর লড়বেন শন রাফায়েল স্যানি বিপক্ষে।
এমএমএ (MMA) বিভাগে মনজুর আলমের প্রতিপক্ষ থাকবেন জন ইজেকিয়েল পাগালাঙ্গান।
মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়বেন নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। এছাড়াও 'দ্য গোল্ডেন
বয়' খ্যাত মাসাদুল রেজা ওমেও সহ আরও বেশ কয়েকজন স্থানীয় ফাইটার এই ইভেন্টে অংশ নিবেন।
ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে
জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠীতব্য আয়োজনটি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের
প্রতিযোগিতা দিতে বাতিঘর হয়ে উঠবে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন