পাকিস্তানকে একঘরে করার মোদির প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
ছবি :সংগৃহীত
পোডিয়ামে হাত চাপড়ে পাকিস্তানের নেতাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন গোধূলিলগ্ন। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার এক বিশাল জনসভায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনাদের একঘরে করতে ভারত সফল হয়েছে এবং আমাদের এই প্রচেষ্টা আরও জোরদার করা হবে। আমরা নিশ্চিত করব যেন আপনারা সারা বিশ্বে একঘরে হয়ে পড়েন।’
সময়টা ছিল ২০১৬ সালের সেপ্টেম্বর। এর কিছুদিন আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে
সশস্ত্র যোদ্ধাদের এক হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছিলেন
মোদি। ভারতীয় এই নেতা সে সময় বলেছিলেন, ‘পাকিস্তানের নেতাদের
শুনে রাখা উচিত, আমাদের ১৮ জন সেনার আত্মত্যাগ বৃথা যাবে না।’
তবে এর এক দশক পর দেখা যাচ্ছে, পাকিস্তান একঘরে হওয়া তো দূরের কথা, বরং
তারা এখন চীনের এক ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। চলতি সপ্তাহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
শরিফ চীন সফর করেছেন। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের
কাছেও দেশটি আবার একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
গত এক বছরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ
শরিফ উভয়েই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি চলমান যুদ্ধের মধ্যে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইসলামাবাদ। ট্রাম্পও
প্রায়ই পাকিস্তানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
বিশ্লেষকদের মতে, এটি আংশিকভাবে ট্রাম্পকে নিজেদের পক্ষে টানার ক্ষেত্রে
পাকিস্তানের সাফল্য এবং গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ঘটনাগুলোকে কাজে লাগিয়ে পরাশক্তি
ও আঞ্চলিক পক্ষগুলোর কাছে নিজেকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পক্ষ হিসেবে গড়ে তোলার
প্রতিফলন। তবে সমানভাবে বিশ্লেষকেরা এও বলছেন যে, পাকিস্তানের এই ক্রমবর্ধমান কূটনৈতিক
মর্যাদা মোদি সরকারের ভুল পদক্ষেপগুলোকেই স্পষ্ট করে তোলে।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক
সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল-জাজিরাকে বলেন, ‘নিশ্চিতভাবেই,
আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পাকিস্তানকে দুর্বল ও একঘরে করার ভারতের যে কৌশল ছিল, তা
বড় আকারে বুমেরাং হয়েছে।’
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন