রাতে মাঠে নামছে ব্রাজিল, ইউটিউবে দেখা যাবে খেলা
ছবি :সংগৃহীত
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি তাহলে শুরু হয়েই যাচ্ছে! রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায়।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি জি
(Ge) টিভির ইউটিউব (ইউটিউব লিংক) চ্যানেলে সম্প্রচার করা হবে। অর্থাৎ বাংলাদেশের দর্শকরা
কোনো ভোগান্তি ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এই ম্যাচে আনচেলত্তি কাদের খেলাচ্ছেন? গ্লোবোর তথ্য অনুযায়ী, শুরুর একাদশে
থাকার দৌড়ে এগিয়ে গোলরক্ষক অ্যালিসন বেকার, ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা, আলেক্স স্যান্ড্রো,
ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।
ব্রাজিল ৭ জুন মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। এরপর বিশ্বকাপ। ১৪
জুন ‘সি’ গ্রুপে থাকা
ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জুন দ্বিতীয় ম্যাচ
হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল
ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস
পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক,
ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
সর্বশেষ খবর
- ১৯৭১: স্মৃতির লড়াই এখন নতুন প্রজন্মের হাতে
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
মন্তব্য করুন