বহু রোগের উপশমকারী চেরি ফল
চেরি ফল
শুকনো চেরি ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শিশুদের অন্ত্রের চলাচলে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে সহায়তা করে। শুকনো ফলগুলি আপনার শিশুর জন্য নিরাপদ এবং একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এগুলি পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এটি পুষ্টিকে আরও ভালোভাবে শোষণে সহায়তা করে।
প্রতি ১০০ গ্রাম চেরিতে রয়েছে ৬৩ গ্রাম ক্যালরি, কার্বোহাইড্রেট ১৬ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফোলেট ৪ গ্রাম, ভিটামিন সি ৭ মিলিগ্রাম, ভিটামিন এ ৬৪০ আইইউ, ভিটামিন কে ২ গ্রাম, পটাশিয়াম ২২২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১১ মিলিগ্রাম, ফসফরাস ২১ মিলিগ্রাম।
জেনে নেই চেরি ফলের পুষ্টিগুণ কি কি রোগ উপশম করে-
*চেরিতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়ামের উপস্থিতি রক্তচাপ কমাতে সাহায্য করে।
*চেরি দেহে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ কমাতেও সাহায্য করে।
*চেরিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে দারুন কার্যকর।
*চেরিফল বাতের ব্যথা, মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে।
*চেরি ফল নিয়মিত খেলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে।
*নিয়মিত চেরি খেলে ডায়বেটিক হওয়ার আশঙ্কা কম থাকে।
*চেরিতে থাকা মিলাটোনিন নামক উপাদান দেহের রক্ত চলাচলে সহায়তা করে।
মমিনুল ইসলাম মোল্লা,
পুষ্টিবিদ ও কলামিস্ট
সহ-সভাপতি (নিচিচা), কুমিল্লা
সর্বশেষ খবর
- বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা
- অর্থনীতি পুনর্গঠনের বাজেট: বড় চ্যালেঞ্জ আমলাতন্ত্র ও বিগত সরকারের নীতিগত স্থবিরতা
- ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
- জুলকান ইনডোর অ্যারেনা'য় সম্পন্ন হলো 'জুলকান বিটডাউন'
- কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে: রোনালদো
মন্তব্য করুন