৭ বিশিষ্ট ব্যক্তি পেলেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ
বাংলা একাডেমি
দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২০ প্রদান করা হয়েছে।
দেশের সাতজন
বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি
সম্মানসূচক ফেলোশিপ-২০২০ প্রদান করা হয়েছে।
বাংলা একাডেমি
প্রাঙ্গণে আজ শনিবার সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজন
এবং তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক
ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও মহাপরিচালক
হাবীবুল্লাহ সিরাজী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন
ডা. সারওয়ার
আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য),
অধ্যাপক ডা. একে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প)
এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।
অনুষ্ঠানে বাংলা
একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী
ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি এবং আনিসুজ্জামান গ্রন্থের উন্মোচন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে
বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০, একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ
বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং
সা’দত আলি আখন্দ
সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন