রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচের বিদায়

তিতুমীর কলেজ প্রতিনিধি
২০ জুন ২০২২ ২৩:৩৩ |আপডেট : ২১ জুন ২০২২ ১৩:৪২
সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগ ডে অনুষ্ঠিত
সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগ ডে অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচের (২০১৭-১৮) শিক্ষার্থীদের ‘শিক্ষা সমাপনী’ (র‍্যাগ ডে) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল হায়দারসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

এছাড়াও ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ অন্যান্য ছাত্র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, সরকারি তিতুমীর কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। শিক্ষার্থীরা যেনো তাদের সুন্দর ভবিষ্যত তৈরি করে কলেজের সুনাম আরও বৃদ্ধি করতে পারে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক যেনো আরো দৃঢ় হয়। শিক্ষার্থীর যেনো তাদের অনার্স জীবন ভালো ফলাফলের মাধ্যমে শেষ করতে পারে, সেই প্রত্যাশাও করেন অতিথিগণ।



মন্তব্য করুন