মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় পুলিশ সদস্যকে শোকজ
ছবি :সংগৃহীত
ইয়াবাসহ আটক আর্জেন্টাইন জার্সি পরিহিত এক মাদক ব্যবসায়ীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানো হয়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে
তাকে শোকজ দেয়া হয়।
এর আগে, সোমবার (২৯ জুন) বিকেল বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর
কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মাদক কারবারি রাসেল হাওলাদারকে।
আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলকে আটকের
পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।
পরে এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে মাদক
কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে ছবি পাঠানো হয় গণমাধ্যমে।
মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল
সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন
করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা
হয়।
যদিও-বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে
স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। তাছাড়া দায়িত্বশীল
পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
- মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় পুলিশ সদস্যকে শোকজ
- সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
- কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: জাহেদ উর রহমান
- ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়ার বিষয়ে যে বার্তা দিলেন ডিএমপি কমিশনার
মন্তব্য করুন