দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন তিনি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার বিজয় সবার আন্তরিক প্রচেষ্টার ফল।
একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কিনা কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন আমি তার ব্যক্তিগত সচিব ছিলাম এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। তিনি একই সময়ে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছেন।
তিনি আরও বলেন, সেই সময় ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। এখন প্রযুক্তির কারণে দায়িত্ব পালন আরও মসৃণভাবে করা সম্ভব।
একসঙ্গে দুই পদে থাকছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি। এখন যিনি সভাপতি আছেন উনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি গ্রিন পার্টির নেতা ছিলেন, গ্রিন পার্টি ইলেকশনে হেরেছে, সুতরাং পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি।
সর্বশেষ খবর
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
- দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
- বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ
মন্তব্য করুন