তেহরানে দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণ, আরও ৩ শহরে বিস্ফোরণের শব্দ
ছবি :সংগৃহীত
ইরানের পশ্চিম আর মধ্যাঞ্চলে হামলা শুরু হয়েছে। দেশটির রাজধানী তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানায়, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের
খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের
কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে।
ইরনা–এর খবর, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ
শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয়
বিমান হামলা চালানো হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
মন্তব্য করুন