সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর
ছবি :সংগৃহীত
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট-সংক্রান্ত জটিলতা সমাধানে আগে ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছিল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
তবে নতুন সিদ্ধান্তে, সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর
পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, হাজারো প্রবাসীর জন্য এটি বৈধ কর্মসংস্থানে ফিরে আসার
বড় সুযোগ।
নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা কিংবা দালালচক্রের প্রতারণার
কারণে বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন।
অনেকেই কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন।
এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদ চত্বরে রাত কাটানোর ঘটনাও ঘটছে।
এদিকে, যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার
সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দূতাবাস। জানানো হয়েছে, সময়সীমার মধ্যে প্রয়োজনীয়
প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর
পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া
সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসীদের আশা, সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্তে অনেকেই আবার বৈধতার আওতায়
ফিরে আসতে পারবেন। এতে কর্মসংস্থানে স্থিতিশীলতা বাড়বে, কমবে গ্রেফতার ও আইনি জটিলতার
ঝুঁকি।
সর্বশেষ খবর
- মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় পুলিশ সদস্যকে শোকজ
- সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
- কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: জাহেদ উর রহমান
- ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়ার বিষয়ে যে বার্তা দিলেন ডিএমপি কমিশনার
মন্তব্য করুন